ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি


August 13, 2026 6:20 pm
Link Copied!


ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীর চাকরি ছেড়ে ক্যাডার বদলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হওয়া নিধি তিওয়ারি এখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সচিব। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-সচিব হিসেবে পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলি দেখভাল করতেন।

লখনউতে বেড়ে ওঠা ও পড়াশোনা শেষ করা নিধি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি গোল্ড মেডেল পান। এরপর তিনি পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করলেও সিভিল সার্ভিস অর্জনের অদম্য ইচ্ছায় ২০০৮ সালে সেই চাকরি ছেড়ে দেন এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন।

এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। ২০১২ সালের পরীক্ষায় তার নাম অপেক্ষমাণ তালিকায় থাকলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে ২০১৩ সালের ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় পর্যায়ে ৯৬তম র‍্যাংক অর্জন করে ২০১৪ ব্যাচের আইএফএস কর্মকর্তা হিসেবে যোগ দেন নিধি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগে কাজ করেছেন তিনি। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে আন্ডার সেক্রেটারি হিসেবে পিএমও-তে যোগ দিয়ে পদোন্নতি পেয়ে ডেপুটি সেক্রেটারি হন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তার দীর্ঘ এই অভিজ্ঞতাই তাকে আজ মোদির একান্ত সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html