ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি


August 14, 2026 1:20 pm
Link Copied!


বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই। তবে এর আগে সরকারি তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ দাবি জানান। তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তেল আমদানি ও বিপণনের বিশাল অবকাঠামো রয়েছে। তাই তাদের আগে তেল আমদানির অনুমতি দেওয়া হলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার আগে সরকারি তিন তেল বিপণন কোম্পানিকে নিজস্ব ব্যবস্থাপনায় আমদানির সুযোগ দেওয়া প্রয়োজন।

সরকারের জন্য তেল আমদানি অর্থনৈতিকভাবে কষ্টকর হলে দেশের পেট্রোল পাম্প মালিকেরা ব্যবসায়িক স্বার্থে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে আগাম অর্থ দিয়ে সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান তিনি।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, দেশি-বিদেশি অনেক ব্যাংকও এসব কোম্পানিকে জ্বালানি তেল আমদানিতে অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে। সরকারি তিন কোম্পানি আগে আমদানি করলে বেসরকারি খাতের আমদানিকারকেরা কোনও সিন্ডিকেট করে জনগণকে জিম্মি করতে পারবে না এবং অর্থের অভাবে আমদানি ব্যাহত হওয়ারও সুযোগ থাকবে না।

বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html