ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাসের দরজায় গলা আটকে গুজরাটে ৭ বছরের শিশুর মৃত্যু


August 20, 2026 7:35 pm
Link Copied!


ভারতের গুজরাটের ভাদোদরায় একটি বিলাসবহুল বাসের হাইড্রোলিক দরজায় গলা আটকে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সূর্যনগর-তারসালি বাইপাসের কাছের একটি গ্যারেজে পার্ক করে রাখা বাসে এই দুর্ঘটনা ঘটে।

গ্যারেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি বাসের চারপাশে ঘোরাঘুরি করছিল। কিছু সময় পর স্বয়ংক্রিয় হাইড্রোলিক দরজায় গলা আটকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। তবে শিশুটি ঠিক কীভাবে দরজার কাছে গেলো বা দরজা খোলার চেষ্টা করলো, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের ফুটেজটি সিসিটিভি রেকর্ডিংয়ে পাওয়া যায়নি। 

গ্যারেজের মালিক নিকুঞ্জ প্যাটেল জানান, বিদ্যুত বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে ওই সময়ের ফুটেজ রেকর্ড হয়নি। ঘটনার সময় গ্যারেজে কোনও কর্মী উপস্থিত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, বাড়িতে বসে গ্যারেজের লাইভ সিসিটিভি ফুটেজ দেখার সময় আমার ভাই দরজায় শিশুটিকে ঝুলতে দেখে। তাৎক্ষণিকভাবে কর্মীদের ঘটনাস্থলে পাঠাই এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জোন ৩-এর ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অভিষেক গুপ্ত জানান, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হাইড্রোলিক দরজা খোলার চেষ্টার সময় শিশুটির গলা আটকে এই দুর্ঘটনা ঘটে। তবে সব দিক বিবেচনায় রেখেই তদন্ত চালানো হচ্ছে।

নিহত শিশুর বাবা কাছের একটি গ্যারেজে কাজ করেন। স্বজনরা জানান, শিশুটি প্রসাদ আনতে যাচ্ছি বলে খুশিমনে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

পুলিশ বাসের কারিগরি বিষয় পরীক্ষা করা ছাড়াও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html