ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টক-ঝাল স্বাদের লেবু-সরিষায় রুই মাছ


August 30, 2026 8:25 am
Link Copied!


রুই মাছ বাঙালির রান্নাঘরের চেনা ও প্রিয় একটি মাছ। সরিষার ঝাঁঝের সঙ্গে লেবুর হালকা টক স্বাদ যোগ হলে এই পরিচিত মাছেই আসে একেবারে অন্যরকম স্বাদ। দুপুরের গরম ভাতের সঙ্গে ঝোলঝোলে লেবু-সরিষায় রুই মাছ হতে পারে সহজেই তৈরি করা দারুণ একটি পদ।

খুব বেশি মসলা বা বাড়তি ঝামেলার প্রয়োজন নেই। ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই রান্না করা যায় মুখরোচক এই মাছ।

উপকরণ

রুই মাছের টুকরো ৬টি, সরিষা বাটা ২ টেবিল চামচ, লেবুর রস ১ থেকে ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজ কুচি ১টি, রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৩-৪ টেবিল চামচ এবং পানি পরিমাণমতো।

যেভাবে রান্না করবেন

প্রথমে রুই মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের সঙ্গে সামান্য লবণ ও হলুদ মেখে কয়েক মিনিট রেখে দিন।

এরপর একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই।

একই কড়াইয়ে প্রয়োজনে আরও সামান্য সরিষার তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নরম করে নিন। এরপর রসুন বাটা, মরিচ গুঁড়া ও সামান্য হলুদ দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা কষিয়ে নিন।

এবার সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিন। সরিষা বেশি সময় ধরে কষাবেন না, এতে তিতা স্বাদ আসতে পারে। প্রয়োজনমতো পানি দিয়ে মসলা ফুটতে দিন।

ঝোল ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছ কড়াইয়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন, যাতে মাছের মধ্যে সরিষার স্বাদ ভালোভাবে ঢুকে যায়।

সবশেষে লেবুর রস ও চেরা কাঁচা মরিচ দিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন। লেবুর রস একেবারে শেষে দিলে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html