ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে নিয়োগ দেবে সিএসএস এনজিও


August 30, 2026 9:30 am
Link Copied!


বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশ (সিএসএস) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৮ আগস্ট জাতীয় দৈনিক প্রথম আলোতে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। ১৫০ জনকে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

দেশের সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ খাতে কাজ করতে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা এ নিয়োগে অংশ নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে অভিজ্ঞতার পাশাপাশি ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

পদের নাম ও সংখ্যা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি পদে মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য যেকোনও বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। তবে এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা

সাধারণ অনভিজ্ঞ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। অন্যদিকে, এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা শিক্ষানবিশ অবস্থায় মাসিক সর্বসাকুল্যে ২৩ হাজার ৮০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। নিয়মিত বা স্থায়ী হলে মাসিক সর্বসাকুল্যে ২৫ হাজার ৩২০ টাকা থেকে ২৭ হাজার ২৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এ ছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।

কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার ব্যবস্থাও রয়েছে।

যেসব দায়িত্ব পালন করতে হবে

নিয়োগপ্রাপ্তদের মাঠপর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে জরিপের মাধ্যমে নতুন সদস্য ভর্তি ও দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ ও ঋণ কার্যক্রম তদারকি করা।

অন্যান্য যোগ্যতা

নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আইনগত অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা এবং দুইজন প্রত্যয়নকারীর কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।

যেভাবে অংশ নিতে হবে

এ নিয়োগে অনলাইনে আবেদন করার পরিবর্তে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনি পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশ নিতে হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ও আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

আবেদনপত্রটি ‘পরিচালক-এইচআরএম অ্যান্ড পিএমইএল, খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশ’ বরাবর প্রস্তুত করতে হবে।

পরীক্ষাকেন্দ্র ও তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী নির্ধারিত তিনটি কেন্দ্রের যেকোনও একটিতে সকাল ৯টায় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

চট্টগ্রাম কেন্দ্র: বহদ্দারহাট ব্রাঞ্চ অফিস, চান্দগাঁও, চট্টগ্রাম —৪ সেপ্টেম্বর ২০২৬।

নরসিংদী কেন্দ্র: নরসিংদী সদর ব্রাঞ্চ অফিস, ভাটপাড়া, নরসিংদী —১৮ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর কেন্দ্র: জয়দেবপুর ব্রাঞ্চ অফিস, জয়দেবপুর, গাজীপুর —১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠান সম্পর্কে

খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশ (সিএসএস) ১৯৭২ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এক নজরে

প্রতিষ্ঠানের নাম: খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশ

প্রতিষ্ঠা: ১৯৭২ সাল

কার্যক্রম: সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ

কর্মস্থল: বাংলাদেশের যেকোনও কর্ম এলাকা

মোট শূন্যপদ: ১৫০

চাকরির ধরন: এনজিও চাকরি

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ ৩৫ বছর; অভিজ্ঞ প্রার্থীদের সর্বোচ্চ ৩৯ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

নিয়োগ পদ্ধতি: সরাসরি নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার

বিজ্ঞপ্তি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html