ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন

UttorbongoBD
June 11, 2026 8:00 pm
Link Copied!


আজ ১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস। এ উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে শিল্প কর্মের মাধ্যমে লিভার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

ফ্যাটি লিভার বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে এ রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এখনও সীমিত। এ প্রেক্ষাপটে হাসপাতালটি একটি বিশেষ চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করে। এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়জন শিল্পী অংশ নেন। শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ফ্যাটি লিভার রোগের বার্তা তুলে ধরেন। তাদের এই আকর্ষণীয় উপস্থাপন সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসচেতনতার বিষয়গুলোকে আরও সহজ করে তোলে।

এছাড়া দিনব্যাপী আয়োজনে সিএমই, শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা লিভার স্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, “চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। এই দুই ক্ষেত্রকে এক করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চেয়েছি।”

দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান, সিএফবিও আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান। এ সময় সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html