ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সংরাইটার কালেক্টিভের উদ্যোগে চার নারী শিল্পীর কনসার্ট

UttorbongoBD
June 12, 2026 1:30 am
Link Copied!


ভাইরাল যুগে ভালো গানের খোঁজ পাওয়া যেন কিছুটা কঠিনই বটে। সংগীতশিল্পীদের মধ্যে যারা নিজেরাই নিজেদের গান লেখেন ও গাইতে ভালোবাসেন তাদের নিয়ে গঠিত হয়েছে দ্য সংরাইটার্স কালেক্টিভ। শিল্পীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, তাদের গান শোনা ও গাওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ-বলে জানালেন সংগীতশিল্পী ও উদ্যোক্তা সাদী মোহাম্মদ শাহনেওয়াজ।

এ উদ্যোগের ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় শিল্পীদের স্বকীয় পরিবেশনায় প্রথম কনসার্ট। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আয়োজন। এ আয়োজনে প্রাধান্য দেয়া হয়েছে নারী শিল্পীদের। আগামী ১৩ জুন বৃহস্পতিবার রাজধানীর বনানীর বাটারনট জাজ ক্যাফেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমনি-সেলিব্রেটিং দ্য ফিমেল গেজ শিরোনামে এ কনসার্ট। 

সাম্প্রতিক সময়ে টিএসসিতে গান গেয়ে বেশ পরিচিতি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলা লালালালা। এ কনসার্টে তিনি যেমন থাকছেন, তেমনি থাকছেন তরুণ সংগীতশিল্পী শানিলা ইসলাম ও রোদসী। কবিতা পড়বেন সাইয়েদা নীলিমা দোলা। এ আয়োজনে প্রধান পারফর্মার ফারজানা ওয়াহিদ শায়ান।

আয়োজনটি প্রসঙ্গে সাদী শাহনেওয়াজ বাংলাট্রিবিউনকে বলেন, “এ প্লাটফর্মের মধ্য দিয়ে আমরা শিল্পীদের ভালো সৃষ্টিগুলোকে তুলে ধরতে চাই। ভাইরাল যুগে ভালো কাজের মূল্যায়ন কম হয় বলে যে অভিযোগটি আছে, সেই চিন্তা থেকে আমরা শিল্পীদের জন্য এ প্লাটফর্মটি করেছি। যারা গান গায়, গান লিখে তাদের আমরা নানাভাবে সাপোর্ট দিতে চাই। নারী শিল্পীদের সৃজনী শক্তির একটি সুন্দর পারফর্মেন্স দেখাতেই আমরা দ্বিতীয় আয়োজনটি এভাবে সাজিয়েছি।”

সাদী জানান, ইতিমধ্যেই এ সংগঠনটিতে যুক্ত হয়েছেন ২০জন শিল্পী। এতে যুক্ত হতে চাইলে, সংগঠনের ফেসবুক পেজে নিজের লেখা গান ও বিস্তারিত জানিয়ে ইনবক্স করলেই তাকে খুঁজে নেয়া হবে বলে জানান সাদী।

১৩ জুন, অনুষ্ঠিত কনসার্টটিতে প্রবেশমূল রাখা হয়েছে ৫০০ টাকা।  অনুষ্ঠানস্থলেই টিকেট কাটার ব্যবস্থা থাকছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html