ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু


September 6, 2026 12:40 pm
Link Copied!


ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে মদ পানের পর অসুস্থ হয়ে পড়া এই ব্যক্তিরা সবাই বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাগর জেলার ঘুঘর, নওরোজ, বারাজ ও তার আশপাশের এলাকার বাসিন্দারা শনিবার রাতে মদ পান করেছিলেন। এর পরপরই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ভেজাল মদ পানের কারণেই এসব মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হলেও কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের থেকে তথ্য সংগ্রহ করছে। মৃত ব্যক্তিদের পান করা মদের নমুনা পরীক্ষা করা এবং এর উৎস খুঁজে বের করতে কাজ শুরু করেছে প্রশাসন।

এ ঘটনা এলাকায় অবৈধভাবে তৈরি বা ভেজাল মদ বিতরণ ও সেবন নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাগুলোর মধ্যে কোনও পারস্পরিক যোগাযোগ রয়েছে কি না এবং কোনও অবৈধ মদ চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় প্রশাসন আরও হতাহতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি ভেজাল মদ পানের ঘটনার ধারাবাহিকতায় মধ্যপ্রদেশের এই ঘটনাটি ঘটলো। এর আগে গত মাসে পার্শ্ববর্তী গুজরাটের ভাবনগর জেলায় ভেজাল মদ পানে ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং এক ডজনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। সে ঘটনায় চারজন সন্দেহভাজন অবৈধ মদ বিক্রেতাকে আটক করেছিল কর্তৃপক্ষ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html