ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস


September 6, 2026 3:25 pm
Link Copied!


ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে মার্কিন দুই দূতের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকটি ‘অত্যন্ত ফলপ্রসূ’হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে আলোচনায় কোনও অগ্রগতি বা সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোতে মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকোভ বলেন, মার্কিন দূতরা যুদ্ধের সমাধানে সম্ভাব্য কয়েকটি পথ নিয়ে কিছু ধারণা তুলে ধরেছেন। তবে ওই ধারণাগুলো কী, সে বিষয়ে বিস্তারিত জানানাতে রাজি হননি তিনি।

উশাকোভ জানান, পুতিন বৈঠকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ‘বাস্তব অগ্রগতি’ অর্জন করছে এবং নিজেদের লক্ষ্য পূরণে তারা আত্মবিশ্বাসী। একইসঙ্গে সংঘাতের ‘সব মূল কারণ’ সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো একই ধরনের বক্তব্য দিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার বিমান হামলা জোরদার করেছে। তবে যুদ্ধের সম্মুখসারির পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই অপরিবর্তিত রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html