ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি


September 11, 2026 8:30 am
Link Copied!


তাল পাকার মৌসুমে বাঙালির ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের মজার পদ। তালের পিঠা, বড়া কিংবা ক্ষীরের পাশাপাশি তালের মিষ্টি ঘ্রাণ ও স্বাদে তৈরি করা যায় ভিন্নধর্মী তাল সেমাই। দুধ, নারিকেল, পাকা তালের রস আর সেমাইয়ে তৈরি এই পদটি হতে পারে পরিবারের সবার জন্য দারুণ এক মিষ্টি আয়োজন। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু তাল সেমাই।

তাল সেমাই তৈরিতে যা লাগবে

পাকা তালের মাড়ি বা রস লাগবে ১ কাপ। এর সঙ্গে নিতে হবে ১ কাপ সরু বা ভাজা সেমাই, ১ লিটার দুধ, ৩/৪ কাপ চিনি বা স্বাদমতো পাটালি গুড়, ১/২ কাপ কোরানো নারকেল, ১০ থেকে ১২টি কাজুবাদাম ও কিশমিশ, ১ চা চামচ ঘি এবং ১/২ চা চামচ এলাচ গুঁড়ো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে সেমাই দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সেমাই একটি পাত্রে তুলে রাখুন।

এবার ভারী তলার একটি কড়াইতে দুধ ঢেলে ফুটিয়ে নিন। মাঝারি আঁচে কিছুক্ষণ জ্বাল দিয়ে দুধ সামান্য ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে পাকা তালের রস ও কোরানো নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে আরও ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।

এরপর আগে থেকে ভেজে রাখা সেমাই তালের মিশ্রণের মধ্যে দিয়ে দিন। সেমাই যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং নিচে লেগে না যায়, সেজন্য নিয়মিত নেড়ে দিতে হবে।

সেমাই নরম হয়ে এলে চিনি অথবা পাটালি গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও মাখা মাখা হয়ে এলে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন।

সবশেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে দিন। কিছুটা ঠান্ডা হলে বাটিতে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে আরও সামান্য কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিতে পারেন।

তালের মিষ্টি ঘ্রাণ, দুধের ঘনত্ব আর সেমাইয়ের নরম স্বাদে তাল সেমাই হয়ে উঠবে উৎসবের টেবিলে একেবারে ভিন্নধর্মী মিষ্টি পদ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html