বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়াতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন চালু করেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান নগদ। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা আকর্ষণীয় পুরস্কার জেতার পাশাপাশি জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন।
বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতিদিন ফুটবল বিষয়ক কুইজ আয়োজন করবে নগদ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে থাকবে ফুটবল সম্পর্কিত প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন।
কুইজে অংশ নিতে অংশগ্রহণকারীদের নির্ধারিত উত্তর হ্যাশট্যাগসহ ফেসবুকে শেয়ার করতে হবে। যাদের পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট বেশি থাকবে, তারা বিজয়ী হিসেবে পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স। এতে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজন করা হবে বিশেষ মেগা কুইজ। তিনটি পৃথক কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্যে যাদের পোস্ট সর্বাধিক লাইক, শেয়ার ও কমেন্ট পাবে, তারা বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে জামাল ভূঁইয়ার সঙ্গে খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়া অন্যান্য বিজয়ীদের জন্যও থাকছে আকর্ষণীয় উপহার।
রিচার্জ করলেই জেতার সুযোগ পিএসফাইভ
কুইজ কার্যক্রমের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও চালাবে নগদ। ক্যাম্পেইন চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করলেই অংশ নেওয়া যাবে এই অফারে।
এই ক্যাম্পেইনে প্রতিদিন পাঁচজন বিজয়ী পাবেন পছন্দের দেশের জার্সি, যেখানে নিজের নাম ও পছন্দের নম্বর যুক্ত করার সুযোগ থাকবে। পাশাপাশি তিনজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল প্লেস্টেশন ৫ (পিএস৫)।
নগদের হেড অব মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দময় আয়োজন তৈরি করা হয়েছে।
নগদ তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন কর্মসূচিও চালু করছে। দেশের ২৯টি অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্যারাভানের মাধ্যমে কুইজ শো, গেমিং (ফুসবল ও প্লেস্টেশন), এবং ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে কার্যক্রম পরিচালিত হবে।
বিজয়ীদের জন্য থাকছে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ডসহ বিভিন্ন পুরস্কার।
ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।