ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ শিবির নেতাকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের


June 12, 2026 6:30 pm
Link Copied!


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি নিখোঁজ শিবির নেতাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি।

শুক্রবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?”

জামায়াত আমির অবিলম্বে জিসান আহমেদকে উদ্ধার করে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।





Source link

🔴 LIVE html