ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান


October 20, 2026 10:00 am
Link Copied!


সন্তান জন্মের মাত্র ছয় সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরেছেন সুপারমডেল বারবারা পালভিন। তার এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। আর র‌্যাম্পে স্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অভিনেতা ও তার স্বামী ডিলান স্প্রাউসকে।

গত ৭ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন বারবারা ও ডিলান। তাদের কন্যাসন্তানের নাম সিলভি। সন্তান জন্মের পর অল্প সময়ের মধ্যেই ফ্যাশন দুনিয়ায় ফিরে এসে আলোচনায় এসেছেন বারবারা।

ফ্যাশন শোর শুরুতে হালকা গোলাপি রঙের স্বচ্ছ কাপড়ের তৈরি মিনিড্রেস পরে র্যাম্পে হাঁটেন এই মডেল। পোশাকটির নিচের অংশ ছিল অসমান নকশার। সঙ্গে ছিল ভিক্টোরিয়াস সিক্রেটের নজরকাড়া হুপ কানের দুল। হালকা সাজ ও খোলা চুলে তাঁর উপস্থিতি ছিল বেশ আকর্ষণীয়।

র্যাম্পে হাঁটার সময় গায়িকা মেগান মরোনির দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন বারবারা। এ সময় দর্শকসারিতে বসে থাকা ডিলান উঠে দাঁড়িয়ে স্ত্রীর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন। পাশাপাশি তাকে উচ্ছ্বসিতভাবে হাততালি দিয়ে উৎসাহ দিতেও দেখা যায়।

পরে সাদা রঙের অলংকারখচিত করসেট পরেও র্যাম্পে হাজির হন বারবারা। পোশাকটির সঙ্গে ছিল লম্বা, ঢেউখেলানো স্বচ্ছ ট্রেন এবং তুষারকণার আদলে তৈরি ডানা।

‘ইউএসএ টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাশন শোতে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন বারবারা। এ সময় পরিবার ও বন্ধুদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

বারবারা বলেন, ‘ফিরে আসতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ। মা-বাবা, পরিবার ও বন্ধুদের সহযোগিতা ছাড়া এখানে আসতে পারতাম না। তারা আমাকে অনেক সাহায্য করেছেন।’

সন্তান জন্মের মাত্র ছয় সপ্তাহ পর র‍্যাম্পে ফেরা নিয়েও কথা বলেছেন এই সুপারমডেল। ‘পেজ সিক্স’কে তিনি বলেন, ‘আমি সবাইকে বলি, এটা স্বাভাবিক। মাতৃত্বকালীন ছুটি ছয় থেকে আট সপ্তাহের। আগামীকাল আমার ছয় সপ্তাহ পূর্ণ হবে। তাই আমি অন্য সবার মতোই করছি। আর আমাকে তো শুধু একটা র‍্যাম্প ধরে হেঁটে যেতে হবে!’

সন্তান জন্মের পর অল্প সময়ের মধ্যেই বারবারার এই প্রত্যাবর্তন যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি র‍্যাম্পের পাশে ডিলানের উচ্ছ্বসিত উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html