ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত


October 20, 2026 7:50 pm
Link Copied!


নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর। ২০২৪ সালের এই দিনে (২০ অক্টোবর) রামপুরার বাসায় মেলে তার লাশ। নড়াইলের লক্ষ্মীপুরে জন্ম নেওয়া মনি কিশোর সংগীতপ্রেমী পরিবারে বড় হন।

শৈশব থেকে গানই ছিল তার নেশা। আশির দশকের শেষের দিকে ঢাকায় এসে যোগ দেন সংগীতের দুনিয়ায়। খুব দ্রুত তার কণ্ঠ আলাদা করে চিনে নেন শ্রোতারা।

শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার আগে মনি কিশোরের নাম ছিল মনি মণ্ডল। মৃত্যুর আগে বিভিন্ন সাক্ষাৎকারে মনি মণ্ডল থেকে কীভাবে মনি কিশোর হয়ে উঠেছেন তা জানিয়েছিলেন তিনি। মনি ছিলেন কিশোর কুমারের ভক্ত।

তিনি বলেন, ‘কুমার শানু নিয়েছেন ‘ওস্তাদের’ নামের একাংশ। আমি নিয়েছি তার নামের আরেক অংশ’।  

‘চার্মিং বউ’ অ্যালবাম দিয়ে মনি কিশোরের সংগীত ক্যারিয়ার শুরু করেন। এই অ্যালবামের ‘কী ছিলে তুমি আমার’ গান দিয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। তিন দশক পরেও এ গান শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। নব্বই দশকের শেষের দিকে ‘কে অপরাধী’ সিনেমাতেও গানটি ব্যবহার করা হয়। এতে পর্দায় ঠোঁট মেলান জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

নড়াইল জেলার লক্ষ্মীপুরে ১৯৬১ সালের ৯ জানুয়ারি জন্ম মনি কিশোরের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html