ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার বিমানে: মাসুদ


October 26, 2026 10:05 pm
Link Copied!


বাংলাদেশের মানুষের টাকা খরচ করে তেলবাজদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, বিদেশ সফরে যাওয়া ব্যক্তিরা সেখানে কেন যাচ্ছেন, তা-ও জানেন না। আবার কেউ কেউ বলছেন, জীবনে প্রথমবার বিমানে উঠছেন।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘রক্তেভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগকে ফিরে আসার প্রয়োজন নেই। কারণ, আওয়ামী লীগ ১৭ বছরে যেসব কাজ করেছে, বিএনপি সাত মাসেই সেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে তার মনে হয়।

তিনি বলেন, ‘দলীয়করণে বলেন, ফ্যাসিবাদের দিক থেকে বলেন, মিথ্যা সহকারী সম্পাদক তো তারা নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের মানুষের টাকা খরচ করে এ সমস্ত মিথ্যা সম্পাদক, সহকারী এবং তাদের তেলবাজদের বিদেশে নিয়ে যাচ্ছে। তারা জানেও না কী জন্য তারা সেখানে যাচ্ছে। বলতেছে, আমি প্রথম বিমানে উঠতেছি। এর চেয়ে আমার জীবনের আর কী পাওয়ার আছে? নির্লজ্জ বাংলাদেশ, হাস্যকর বাংলাদেশ।’

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপনি তারেক রহমান এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে লজ্জিত, অপমানিত করেছেন।’

বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নতুন করে ফ্যাসিবাদী চরিত্র ধারণের অভিযোগও করেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, জামায়াতকে নিঃশেষ ও নির্মূল করার বক্তব্য দিয়ে কেউ কেউ আবার ফ্যাসিবাদের উন্মাদনায় মেতে উঠেছেন। এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের ফিরে আসার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক ও তাদের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি আড়াল করতেই জামায়াতের ওপর এসব অভিযোগ চাপানো হচ্ছে।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাও বক্তব্যে তুলে ধরেন জামায়াতের এই নেতা। ওই দিনের ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, বিএনপি সরকার সাত মাস পার হলেও এ বিষয়ে সংসদে বা সংসদের বাইরে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে শোনা যায়নি। ওই দিনের ঘটনায় বিএনপির কর্মীরাও মারা গিয়েছিলেন উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কাছে জবাব চান।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিচার শুরু করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না; ডিসেম্বরে কোনও একদিন বাংলাদেশে তাঁর ফাঁসির রায় কার্যকর হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html