ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু


June 27, 2026 9:40 pm
Link Copied!


লেবাননের সঙ্গে হওয়া নতুন কাঠামোগত চুক্তিকে নিজেদের বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, আলোচনায় ইসরায়েলের প্রধান সব শর্তই এতে অন্তর্ভুক্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের দৃষ্টিতে চুক্তির অন্যতম অর্জন হলো, লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনও বাধ্যবাধকতা নেই। দেশটির প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা নিয়ে গঠিত এই অঞ্চল থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এর জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বা শেষ সময় নির্ধারণ করা হয়নি।

এ ছাড়া প্রয়োজন হলে সামরিক অভিযান চালানোর স্বাধীনতা এবং অবাধ চলাচলের সুযোগও বজায় থাকছে বলে মনে করছে ইসরায়েল।

এসব কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি নিয়ে সন্তুষ্ট। ইসরায়েলের সরকারেও এ নিয়ে উদ্যাপনের আবহ তৈরি হয়েছে।

এদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সামগ্রিকভাবে এ চুক্তিকে খারাপ সমঝোতা হিসেবে তুলে ধরা তাদের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের দৃষ্টিতে চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি লেবানন সরকার ও হিজবুল্লাহকে মুখোমুখি অবস্থানে নিয়ে যেতে পারে।

বিশ্লেষণ অনুযায়ী, যদি লেবানন সরকারকে শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহর মোকাবিলা করতে হয়, তাহলে সেই দায়িত্ব ইসরায়েলের কাঁধে থাকবে না। এভাবে নিজেদের লক্ষ্য পূরণ হলে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলেও সেটিকে ইসরায়েল সমস্যা হিসেবে দেখছে না।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html