ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা


July 2, 2026 3:20 pm
Link Copied!


দুই দশকের সংগীতজীবনে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন, তেমনি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও ছিলেন আলোচনায়-তিনি জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। শ্রোতাদের কাছে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একসময় দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি।

বিয়ে, সংসার, বিচ্ছেদ এবং আইনি লড়াই—সব মিলিয়ে জীবনের একটি কঠিন সময় পার করতে হয়েছে মিলাকে। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন আবার নিয়মিত গানে ফিরেছেন এই শিল্পী। তবে জীবনের সেই কঠিন সময়ের বহু অভিজ্ঞতা ও না-বলা গল্প এতদিন প্রকাশ করেননি তিনি।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে জীবনের সেই অপ্রকাশিত অধ্যায় নিয়েই খোলামেলা কথা বলেছেন মিলা। তাই, এ বিষয়ে বিস্তারিত জানতে আগামী ৩ জুলাই চোখ রাখতে হবে টিভি পর্দায়। রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং মৌসুমী মৌ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

এদিকে দীর্ঘ বিরতির পর সংগীতেও নতুনভাবে সক্রিয় হয়েছেন এই জনপ্রিয় শিল্পী। সংগীত প্রযোজক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করেছেন তিনি। তাঁদের নতুন গান ‘কাণ্ডারি চল’ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা শ্রোতামহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

গানটি মূলত ফুয়াদের সুর ও সংগীতায়োজনে তৈরি একটি সমসাময়িক ফিউশন ট্র্যাক, যেখানে কণ্ঠ দিয়েছেন মিলা। আধুনিক ইলেকট্রনিক বিট ও স্টেডিয়াম স্টাইল অ্যারেঞ্জমেন্টে গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html