ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

UttorbongoBD
July 6, 2026 12:20 am
Link Copied!


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়াকে মারধরের অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ-সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৫ জুলাইয়ের তদন্ত প্রতিবেদনের আলোকে প্রধান শিক্ষককে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৩৯(১) ধারায় সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এছাড়া কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুলাই বিদ্যালয়ের অফিসকক্ষে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার তদন্তে রবিবার (৫ জুলাই) সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html