ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করলো আইএসইউ

UttorbongoBD
July 7, 2026 5:05 pm
Link Copied!


প্রযুক্তিনির্ভর বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশে নতুন প্রজন্মের প্রযুক্তিবিদ তৈরির লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড ডেটা সায়েন্সে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এ প্রোগ্রাম পরিচালনার জন্য গত ২৪ জুন ২০২৬ (বুধবার) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আইএসইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত ও কর্মমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ নতুন প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরি করা হবে, যারা দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, নতুন এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তির আধুনিক ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জনের জন্য তাদের ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

১৫২ ক্রেডিটের এ বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে ওয়েভারের সুবিধাও।

উল্লেখ্য, বর্তমানে আইএসইউতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে বিবিএ ও এমবিএ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে।

এ ছাড়া হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের অধীনে ইংরেজি বিষয়ে বিএ (অনার্স), এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স) চালু রয়েছে। পাশাপাশি রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রাম।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html