ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৭ জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে শিক্ষা বোর্ড

UttorbongoBD
July 7, 2026 10:05 pm
Link Copied!


দেশের ১৭ জেলায় বন্যার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বর্তমান সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বন্যা বা যেকোনও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা সচল রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, কংস ও সোমেশ্বরীসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অপরদিকে, রংপুর বিভাগের তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি কমলেও আগামী কয়েক দিনে তা আবার বাড়তে পারে। তবে আপাতত নদীগুলো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html