ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সানা বিমানবন্দরে হামলার পর সৌদিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা


July 14, 2026 12:45 am
Link Copied!


ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দ্বারা দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছুড়ে মারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি, সানা বিমানবন্দরের এই হামলায় একটি ইরানি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

এর আগে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দেশে চলমান যুদ্ধবিরতি পর্বের অবসান ঘোষণা করে এবং পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে এই ঘোষণা দেয় তারা।

হুথিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই হামলা দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার প্রচেষ্টার সমাপ্তি ঘটিয়েছে। সানা বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার মধ্য দিয়ে উত্তেজনা প্রশমন পর্বের অবসান ঘটলো।

তিনি আরও বলেন, এই হামলা প্রতিশোধ নেওয়া ছাড়া পার পাবে না।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html