ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলার সম্মাননার মঞ্চে এবার রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো


July 14, 2026 3:55 pm
Link Copied!


বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীর পর এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন।

তিনি বলেন, “আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চেষ্টা করছি, তাদের প্রতি দেশের সম্মানটা পৌঁছে দিতে। সে ধারাবাহিকতায় রুনা লায়লাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।”

তিনি জানান, আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও কিছুটা পিছিয়েছে এ আয়োজন। চলতি মাসের শেষেই অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা রয়েছে। এদিন তাকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি পরিবেশন করবেন তার গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান।

ছয় দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ সংগীতজীবনের বিভিন্ন সময়ে গাওয়া বহুল আলোচিত ও কালজয়ী গানগুলোর নির্বাচিত পরিবেশনা থাকবে এ আয়োজনে। শিল্পকলা একাডেমির এই বিশেষ অনুষ্ঠানটি দেশের সংগীত ইতিহাসে জীবন্ত কিংবদন্তিদের প্রতি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html