ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘মন্দারমণি মুড’—বাংলার সমুদ্রে মজলেন সানি লিওন?


July 15, 2026 8:45 am
Link Copied!


বলিউড অভিনেত্রী সানি লিওনের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণি।

সমুদ্রতটে তোলা একাধিক ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মন্দারমণি মুড’। আর এতেই শুরু হয়েছে জোর আলোচনা—বাংলার এই সমুদ্রসৈকতেই কি সময় কাটাচ্ছেন তিনি, নাকি নতুন কোনো সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে?

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সানির পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা, তার নতুন কোনো সিনেমা বা প্রকল্পের শুটিং হতে পারে মন্দারমণিতে। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পোস্ট করা ছবিগুলোতে সবুজ রঙের পোশাকে সমুদ্রতটে পোজ দিতে দেখা যায় সানি লিওনকে। চোখে সানগ্লাস, চুলে বিনুনি—স্বাচ্ছন্দ্যময় সেই সাজে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ‘মন্দারমণি মুড’ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সমুদ্রের প্রতি সানি লিওনের ভালোবাসা নতুন নয়। এর আগে মালদ্বীপ, গোয়া ও বিশ্বের বিভিন্ন সমুদ্রসৈকত থেকে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। অবকাশযাপন কিংবা আলোকচিত্রের জন্য সমুদ্রকে বারবারই বেছে নিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

এদিকে সানির সাম্প্রতিক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমেও চলছে নানা আলোচনা। কেউ বলছেন, মন্দারমণির সৌন্দর্যের নতুন প্রচার যেন করে ফেলেছেন তিনি। আবার কেউ প্রশ্ন তুলছেন, সত্যিই কি পশ্চিমবঙ্গের এই সমুদ্রসৈকতেই হতে যাচ্ছে তার নতুন সিনেমার শুটিং?

তবে এখন পর্যন্ত মন্দারমণিতে সানি লিওনের কোনো শুটিংয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই বিষয়টি আপাতত ভক্তদের কৌতূহল ও সামাজিক মাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html