ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট


July 17, 2026 10:45 am
Link Copied!


একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। স্বামী পিটার হাগের সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যে তিন সন্তান থেকে দূরে থাকার যন্ত্রণার কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে পুরোনো একটি ভিডিও প্রকাশ করে সেলিনা লেখেন, অনেকেই বলেন ট্রমা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু তার ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। তার ভাষায়, এই ট্রমা তাকে শক্ত করেনি, বরং ভেঙে দিয়েছে। জীবনের অনেক কিছুই এই অভিজ্ঞতা তার কাছ থেকে কেড়ে নিয়েছে।

সেলিনা জানান, চলমান আইনি জটিলতার কারণে তিনি দীর্ঘ সময় ধরে তার তিন সন্তানের কাছ থেকে দূরে আছেন। সন্তানদের প্রতিদিন ভীষণভাবে মনে পড়ে বলেও আবেগঘন পোস্টে উল্লেখ করেন তিনি।

এর আগে অভিনেত্রী স্বামী পিটার হাগের বিরুদ্ধে গৃহনির্যাতন, মানসিক নির্যাতন এবং সন্তানদের হেফাজত নিয়ে আদালতে অভিযোগ করেন। এসব অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে আইনি লড়াই চলছে এবং বিষয়টি এখনো বিচারাধীন।

বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট

এক সাক্ষাৎকারে সেলিনা আরও দাবি করেছিলেন, বিবাহবিচ্ছেদের নোটিশটি জার্মান ভাষায় পাঠানো হয়েছিল, যা তাকে তার যমজ সন্তানদের দিয়েই পড়ে বুঝতে হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সন্তানদের কাছাকাছি থাকতে চাইলে তাকে অস্ট্রিয়ায় পরিচ্ছন্নতাকর্মীর চাকরি করার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে পিটার হাগের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কঠিন এই সময়েও সেলিনা জানিয়েছেন, তিনি হাল ছাড়ছেন না। সব বাধা পেরিয়ে একদিন আবার সন্তানদের কাছে ফিরে যাওয়ার আশাতেই তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html