ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ


July 17, 2026 11:30 pm
Link Copied!


ব্রিটেনে একটি চীনা মালিকানাধীন স্টিল কম্পানি জাতীয়করণে যুক্তরাজ্য সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তে বেইজিং গভীর অসন্তোষ প্রকাশ করছে এবং যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলোর প্রতি ন্যায্য ও বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটিশ স্টিল নামের কম্পানিটির  মালিক ছিল চীনের বেসরকারি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান চিংইয়ে স্টিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লোকসানে থাকা ব্রিটিশ স্টিল অধিগ্রহণের পর বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে এবং যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তবে যুক্তরাজ্য সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজেদের হাতে নিয়েছে বলে অভিযোগ করে চীন। বেইজিংয়ের মতে, এই পদক্ষেপে চিংইয়ে স্টিলের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং যুক্তরাজ্যে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোর আস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চীন জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখবে এবং নিজেদের বৈধ অধিকার রক্ষায় চীনা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

একই সঙ্গে চীন-যুক্তরাজ্য বিনিয়োগ সুরক্ষা চুক্তির আওতায় যুক্তরাজ্যকে তার দায়িত্ব ও প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে চীন।

এদিকে, চিংইয়ে স্টিল জানিয়েছে, ব্রিটিশ স্টিলে তাদের বিনিয়োগের পূর্ণ ক্ষতিপূরণ দাবি করা হবে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার বলেছে, একটি স্বাধীন মূল্যায়নের ভিত্তিতে ক্ষতিপূরণের বিষয়টি নির্ধারণ করা হবে।

সূত্র: সিএমজি

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html