ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প, নতুন করে কাঁপলো ইরান


July 19, 2026 5:10 pm
Link Copied!


ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৯ জুলাই) এই ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইতোমধ্যে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস এ খবর জানিয়েছে।

এদিকে আইআরএসসি জানিয়েছে, ইরানে এক সপ্তাহের মধ্যে প্রায় ৮৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ৩ মাত্রার চেয়ে কম পরিমাণের ৭১টি, ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ১০টি এবং ৪ থেকে ৫ মাত্রার মধ্যে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মোট ভূমিকম্পের মধ্যে ১০ জুলাই কেরমান প্রদেশে রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ইরানের প্রদেশগুলোর মধ্যে খোরাসান রাজাভিতে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর সেমনান, কেরমান ও ফার্সে ৮টি করে এবং মাজান্দারানে ৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়। একই সময়ে তেহরানে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে আলবোর্জ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মারকাজি এবং হামেদান প্রদেশে কোনও ভূমিকম্প রেকর্ড করা হয়নি।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ জিওফিজিক্সের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য মতে, বিগত ক্যালেন্ডার বছরে, অর্থাৎ মার্চ ২০২৫-মার্চ ২০২৬, দেশজুড়ে রিখটার স্কেলে ২.৫ মাত্রার চেয়ে বেশি শক্তির মোট ২,৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩-এর বেশি, ১৩০টির মাত্রা ৪-এর বেশি এবং ১৫টি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫-এর বেশি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এসব ভূমিকম্পের ঘটনাগুলো ঘটছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে উভয় পক্ষই একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html