ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ


July 22, 2026 8:25 am
Link Copied!


চিংড়ির ভিন্ন স্বাদের কোনও পদ খুঁজছেন? তাহলে ঘরেই তৈরি করতে পারেন রসুন চিংড়ি। রসুন ও মাখনের মন মাতানো স্বাদে তৈরি এই পদটি ফ্রাইড রাইস, পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। অল্প উপকরণেই সহজে তৈরি করা যায় রেস্তোরাঁর স্বাদের এই মুখরোচক খাবার।

উপকরণ: মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, পাপরিকা সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, থেঁতলানো শুকনা লাল মরিচ ২টি, চিনি ১ চা-চামচ।

প্রণালি: চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে নিন। এরপর ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও সামান্য লবণ দিয়ে মেখে রাখুন। একটি প্যানে মাখন গরম করে রসুন কুচি ও থেঁতলানো শুকনা লাল মরিচ হালকা ভেজে নিন। এরপর তেল, বাকি লেবুর রস, চিনি, লবণ ও প্রয়োজনমতো অল্প পানি দিয়ে নেড়ে ঘন সস তৈরি করুন। সসটি চিংড়ির ওপর ঢেলে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে ১৫–২০ মিনিট বেক করুন। এরপর গরম গরম ফ্রায়েড রাইস, পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html