ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব: হামলাকারীসহ নিহত একাধিক


August 2, 2026 9:00 am
Link Copied!


যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। শনিবার অপরাহ্ণে টুইন ফলস এলাকার একটি ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁয় এই হামলার ঘটনা ঘটে। হামলায় হামলাকারী নিজেও নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, শনিবার বিকেলের এই হামলার পর হামলাকারী মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে স্থানীয় বাসিন্দাদের জন্য আপাতত আর কোনও হুমকি নেই।

তবে মোট হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট নয় জানিয়ে তিনি উল্লেখ করে বলেন, নিহত ও আহতদের স্বজনদের খবর দেওয়ার প্রক্রিয়া চলছে। পুরো পরিস্থিতির বিবরণ দিয়ে তিনি আরও বলেন, এটি অত্যন্ত বিশৃঙ্খল একটি দৃশ্য ছিল।

লেন কোহেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রেস্তোরাঁর কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে একটি এআর-ধাঁচের রাইফেল হাতে একজন বেরিয়ে আসেন। পরে তাকে পিস্তলধারী আরেক ব্যক্তি গুলি করেন।

কোহেন আরও জানান, তিনি রেস্তোরাঁর এক কর্মচারীকে বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদে নিয়ে যেতে দেখেন, যেখানে তারা প্যারামেডিকদের জন্য অপেক্ষা করছিলেন। কোহেন বলেন, নারীটির অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। আমি জানি না, তবে আশা করি তিনি বেঁচে গেছেন।

শহরের মুখপাত্র জশ পামার জানান, তদন্তকারীদের প্রাথমিক ধারণা একজন হামলাকারীই এই ঘটনা ঘটিয়েছে। তাকে শনাক্ত করতে এবং এর পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html