ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বললেন কিটু গিদওয়ানি


August 14, 2026 9:15 am
Link Copied!


চার দশকেরও বেশি সময় চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করছেন কিটু গিদওয়ানি। ফলে বলিউডের বিনোদন জগতের পরিবর্তন তিনি খুব কাছ থেকে দেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইন্ডাস্ট্রির নানা দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ সময় তিনি বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বলে মন্তব্য করেন।

কিটুর কথায়, ‘বলিউড কোনও প্রকৃত ইন্ডাস্ট্রি নয়; এটা একটা কুটিরশিল্পের মতো। এটা একটা ভুয়া ইন্ডাস্ট্রি, নিজের মতো অস্পষ্ট কিছু নিয়মে চলে। ভারতে হলিউডের ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ এর মতো কোনও সংগঠন নেই। আমাদের তো এমন ব্যবস্থা থাকা উচিত ছিল যে ১০ বছর কাজ করার পর যেন পরবর্তী ১০ বছর রয়্যালটি দিয়ে জীবন চালানো যায়। অথচ আমাকে ৪০ বছর ধরে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতে মেধাস্বত্ব ও সৃজনশীল অধিকারের মূল্য প্রায় শূন্য। নিজের কাজের ওপর নিজের কোনও অধিকার থাকে না। প্রযোজক আপনাকে এবং পরিচালককে একবারের জন্য টাকা দিয়ে দেন, এরপর সেই কাজ বা সম্পত্তি নিয়ে তিনি যা খুশি করতে পারেন। পৃথিবীর অন্য কোথাও বিষয়টা এমন নয়।’’

রয়্যালটির পাশাপাশি, বয়স্ক নারীদের জন্য চরিত্র লেখার ক্ষেত্রেও ইন্ডাস্ট্রির মানসিকতার সমালোচনা করেন কিটু। তার ভাষ্য, ‘ইন্ডাস্ট্রির প্রতি আমার অভিযোগ হলো, বয়স্ক নারীরা শক্তিশালী চরিত্র পাচ্ছেন না। আমরা শুধু গতানুগতিক মা বা মাসির চরিত্র করতে চাই না। আমরা এমন ভালো, দীর্ঘস্থায়ী চরিত্র চাই যেখানে যৌনতা, প্রেম, ক্ষমতা, কমেডি এবং অ্যাকশন—সবকিছুর জায়গা থাকবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html