ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


August 20, 2026 10:25 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান; হরমুজ দিয়ে গোপন অভিযানে তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র; পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান; ১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন; ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো; পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত; ‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক; বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

কারাগার থেকে মুক্তি পেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে সরাসরি কোনও সংঘাত বা সংঘাতমূলক অবস্থানে যাবেন না বলে জানিয়েছেন তার দলের শীর্ষ প্রতিনিধি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মুখপাত্র ও ইমরানের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার বুখারি এমন ইঙ্গিত দিয়েছেন।

 

চলমান যুদ্ধের স্থবিরতার মধ্যেও মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে অত্যন্ত গোপনে শিপিং করিডোর তৈরি করে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দুজন মার্কিন কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন।

 

পিতৃত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পর বেলজিয়ামের রাজপুত্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী সাবেক গাড়ি বিক্রেতা (কার সেলসম্যান) ক্লেমেন্ট ভ্যান্ডেনকারকহোভ। তিনি দেশটির রাজপুত্র লরেন্ট এবং বেলজিয়ান গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সন্তান।

 

এক দশকের মধ্যে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন (৪০ লাখ কোটি) ডলারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। মার্কিন ট্র্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দেশটির মোট বন্ড ও অন্যান্য ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৫ ট্রিলিয়ন ডলারে। ২০১৬ সালে এই ঋণের পরিমাণ ছিল ২০ ট্রিলিয়ন ডলারের কম।

 

ক্যানসারের চিকিৎসা ও নিরাময়ে এক নতুন মাইলফলক স্পর্শ করার পথে গবেষকরা। বায়োটেকনোলজি কোম্পানি মডার্না ও মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক-এর যৌথ উদ্যোগে তৈরি পার্সোনালাইজড এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত বা তৃতীয় ধাপে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে।

 

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেওয়ার ঠিক তিন দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা ও ব্যারিকেড গুঁড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত সহকারী ন্যাটালি হার্পের ‘অস্বাভাবিক ঘনিষ্ঠ’ সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে। ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা ৩৫ বছর বয়সী হার্প স্কটল্যান্ড সফরের সময় একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এতে ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তার গভীর আবেগের কথাও উঠে এসেছে।

 

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। রয়টার্সের প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট এ ফোনালাপ হয়। এর কয়েক দিন পরই সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html