ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি


August 23, 2026 8:15 am
Link Copied!


আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার পর থেকে বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী সারা অর্জুন।

তবে তার আগে মাত্র ছয় বছর বয়সে তামিল ‘দেবিয়া থিরুমাগাল’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে তিনি প্রশংসা পান। এরপর তিনি তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষাতেই কাজ করেছেন।

এবার এ গ্ল্যামারকন্যাকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে দেখা যাবে। এ সিনেমার মাধ্যমে সারা আরও একধাপ এগিয়ে যাবেন বলে অনেকের মন্তব্য।

সঞ্জয় লীলা বানসালি মধুবালার জীবন নিয়ে বায়োপিকের কাজে হাত দেবেন। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ অ্যান্ড ওয়ার-এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে একই জায়গায় লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের শুটিং করছেন বানসালি। আগামী সপ্তাহেই সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মধুবালার বায়োপিক পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। প্রতিবেদন অনুযায়ী, সারা অর্জুন ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি এবং তিনি যে সময় ও পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় পর্দায় ফুটিয়ে তুলতে চান জসমিত।

১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে।  মাত্র ১৮ মাস বয়সে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পাঁচ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন। এ সময়ে তিনি শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html