ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ স্বর্ণের দাম কত


August 30, 2026 11:05 am
Link Copied!


দেশের বাজারে আজ রবিবার (৩০ আগস্ট) স্বর্ণের দাম নতুন করে বাড়েনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল শনিবার যে নতুন দাম নির্ধারণ করেছে, আজও সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ২২ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ১০৯ টাকা।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

আজকের স্বর্ণের দাম

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২০ হাজার ৬৩০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরি এর দাম দাঁড়ায় ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৭০০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৯২০ টাকা। প্রতি ভরি এর দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮২০ টাকা। প্রতি ভরি এর দাম ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

রৌপ্যের দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্য ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২৮৫ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ছিল ৪৭০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে ১৫ টাকা।

কয়েক দফা ওঠানামার পর কমল স্বর্ণের দাম

আগস্ট মাসে দেশের বাজারে কয়েক দফা স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (২৫ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা।

এর আগে ২২ আগস্টও স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এরপর স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় শনিবার ২২ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় তেজাবি স্বর্ণ ও রৌপ্যের বাজারদর পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html