ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাইবার ও ডিজিটাল প্রতারণা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করলো সিআইডি

UttorbongoBD
June 11, 2026 8:55 pm
Link Copied!


অনলাইন বুলিং, সাইবার হয়রানি এবং ডিজিটাল অসদাচরণ সম্পর্কে রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬০০ শিক্ষার্থীকে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১১ জুন) সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এবং বিকাশ লিমিটেডের সহযোগিতায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ‘সাইবার অ্যাওয়ারনেস এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিপিসি, সিআইডির ডিআইজি সানা শামিনুর রহমান। উপস্থিত ছিলেন সিপিসির বিশেষ পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।

ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম একই সঙ্গে ‘বাস্তব’ ও ‘ডিজিটাল’ এই দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি সৃষ্টি করেছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধের ক্ষেত্র। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সমানভাবে সচেতন হওয়া প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ওটিপি ও পিন নম্বর গোপন রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকতে বলেন।

অনলাইন বুলিং, সাইবার হয়রানি এবং ডিজিটাল অসদাচরণ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তেমনি এর অপব্যবহার অন্যের জীবনে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল বা হয়রানির শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার সর্বদা সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

প্রধান বক্তা অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মের বড় একটি অংশের শিক্ষা, যোগাযোগ, বিনোদন এবং দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। ফলে সাইবার নিরাপত্তা এখন আর শুধু প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়, এটি প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক এবং নাগরিকের জন্য অপরিহার্য জীবনদক্ষতায় পরিণত হয়েছে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলাই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

তিনি জানান, সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং তথ্য যাচাইয়ের অভ্যাসই সাইবার নিরাপত্তার প্রথম ও সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।

সম্মানিত অতিথি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আজ যারা শিক্ষার্থী, তারাই আগামীর সম্ভাবনাময় ব্যক্তিত্ব। শিক্ষার্থীরা কখনোই এসব ডিজিটাল প্রতারণা কিংবা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

অতিথি বিকাশ লিমিটেডের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম বলেন, সচেতনতার কারণে এখন প্রতারকরা আর আগেরমতো মানুষকে বোকা বানাতে পারে না। তরূণ প্রজন্ম এসব ধোঁকাবাজি সহজেই বুঝতে পেরে যায় বলে প্রতারণার হার অনেক কমে এসেছে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তা এবং বিকাশ লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।





Source link

🔴 LIVE html