ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’


September 10, 2026 10:40 pm
Link Copied!


রবীন্দ্রনাথের গান কখনও নিভৃতির, কখনও প্রেমের, কখনও বিরহের; কখনও আবার জীবনের গভীর উপলব্ধির। সেই বহুমাত্রিক রবীন্দ্রসংগীতই যেন নতুন এক আবহে শ্রোতাদের সামনে তুলে ধরলেন দুই ভাই-বোন ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা।

আনন্দধারা আর্টসের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ আয়োজন ‘এ আমির আবরণ’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন পর্বের গান পরিবেশন করেন দুই শিল্পী।

‘এ আমির আবরণ’ আয়োজনে ইমতিয়াজ আহমেদ ও লিসা

একই পরিবারের দুই শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান আয়োজনটিতে ছিল সেই বিশেষ রসায়ন। গানের নির্বাচন, পরিবেশনের ধীরতা, কণ্ঠের ভারসাম্য আর সুরের সঙ্গে যন্ত্রসংগীত সব মিলিয়ে তৈরি হয় এক শান্ত, নিবিড় আবহ। বাইরে শরতের বৃষ্টি আর সপ্তাহ শেষে ব্যস্ত নগরজীবনের কোলাহল থেকে যেন কিছুটা দূরে গিয়ে শ্রোতারা রবীন্দ্রনাথের গানের অন্তর্লোকে ডুবে ছিলেন।

ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা শুধু গান পরিবেশন করেননি, প্রতিটি গানের আবেগ ও দর্শনের সঙ্গে শ্রোতাদের যুক্ত করার চেষ্টা করেছেন। কখনও প্রেম, কখনও আত্মনিবেদন কিংবা নিঃসঙ্গতার অনুভব রবীন্দ্রনাথের গানের ভিন্ন ভিন্ন পর্ব তাদের পরিবেশনায় পেয়েছে স্বতন্ত্র মাত্রা।

রবীন্দ্রসংগীতের শক্তি তার বহুমাত্রিকতায়। একই গান ভিন্ন সময়ে, ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ নিয়ে হাজির হতে পারে। ‘এ আমির আবরণ’ আয়োজনেও যেন সেই বহুরূপী রবীন্দ্রনাথকেই শ্রোতারা খুঁজে পেয়েছেন।

ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা

ছায়ানট মিলনায়তনের পরিবেশ আর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাওয়া এই আয়োজন তাই নিছক একটি সংগীতসন্ধ্যা হয়ে থাকেনি। বরং রবীন্দ্রনাথের গানকে ঘিরে দুই ভাইবোনের সুরসঙ্গতিতে এটি হয়ে উঠেছে এক প্রশান্ত, আবেগঘন সন্ধ্যা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html