ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া


September 11, 2026 9:00 pm
Link Copied!


উৎসবের আগে ঘরের সাজে সামান্য পরিবর্তনও অন্দরমহলের পুরো পরিবেশ বদলে দিতে পারে। নতুন আসবাব বা বড়সড় সংস্কারের প্রয়োজন নেই, পছন্দসই পর্দা দিয়েই ঘরের চেহারায় আনা যায় বেশ খানিকটা পরিবর্তন। ঘরের আলো, দেয়ালের রং, আসবাবের ধরন এবং ব্যক্তিগত পছন্দের সঙ্গে মিলিয়ে পর্দা বেছে নিলে সাধারণ ঘরও হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়।

পর্দা এখন আর শুধু ঘরের ভেতরের অংশ আড়াল করার উপকরণ নয়। অন্দরসজ্জায় এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ঘরে কতটা আলো ঢুকবে, বাইরের দৃশ্য কতটা দেখা যাবে কিংবা ঘরের আবহ কেমন হবে এসবের ওপরও পর্দার ধরন ও রঙের প্রভাব রয়েছে। তাই উৎসবের আগে পর্দা কেনার সময় শুধু নকশা নয়, ঘরের প্রয়োজনের দিকটিও বিবেচনায় রাখা ভালো।

যে ঘরে বাইরের আলো ও তাপ কমানোর প্রয়োজন, সেখানে ভারী পর্দা বেশ কার্যকর হতে পারে। শোবার ঘর কিংবা শিশুর ঘরে এমন পর্দা ব্যবহার করা যায়। রাস্তার পাশে থাকা ঘর বা নিচতলার কক্ষেও ভারী পর্দা ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সহায়ক। হালকা ক্রিম বা বেইজ রঙের দেয়ালের সঙ্গে চারকোল ধূসর, নস্যি বা গাঢ় নীল পর্দা ভালো মানাতে পারে। আবার দেয়ালের রং গাঢ় হলে ধূসর কিংবা ক্রিম রঙের পর্দা ঘরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

যেসব ঘরে প্রাকৃতিক আলোর প্রবেশ কম, সেখানে পাতলা ও অর্ধস্বচ্ছ পর্দা বেছে নেওয়া যেতে পারে। শিফনের মতো হালকা কাপড়ের পর্দা জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশের সুযোগ দেয়, ফলে ঘর তুলনামূলক উজ্জ্বল দেখায়। শরতের মৃদু আলোয় সুতোয় ফুলের নকশা করা শিফনের পর্দা ঘরে আনতে পারে নরম ও পরিপাটি আবহ।

আধুনিক অন্দরসজ্জায় জ্যামিতিক নকশার পর্দাও বেশ মানানসই। গোল, ত্রিভুজ, আয়তক্ষেত্র কিংবা বিভিন্ন রেখার নকশা থাকা পর্দা ঘরে সমকালীন সাজের অনুভূতি তৈরি করতে পারে। সাটিনের মতো মসৃণ কাপড়ের ওপর ছাপা নকশার পর্দা আধুনিক আসবাবের সঙ্গে সহজেই মানিয়ে যায়। ঘরকে আরও উজ্জ্বল দেখাতে সাদা বা হালকা রঙের পর্দা বেছে নেওয়া যেতে পারে।

প্রাকৃতিক ও আরামদায়ক পরিবেশ চাইলে সুতির পর্দা হতে পারে ভালো পছন্দ। সুতির কাপড় দিয়ে তৈরি পর্দা ঘরে বাতাস চলাচলে তুলনামূলক সুবিধা দেয় এবং শরতের আবহের সঙ্গেও মানিয়ে যায়। এর সঙ্গে লেসের কাজ থাকলে সাধারণ পর্দাতেও যোগ হতে পারে বাড়তি সৌন্দর্য। তবে রং বাছাইয়ের সময় দেয়াল ও ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্য রাখলে সাজটি আরও সুন্দর দেখাবে।

অন্দরসজ্জায় ফুলের নকশার পর্দার আবেদনও সহজে পুরোনো হয় না। সুতি কিংবা শিফনের ওপর ফুলের ছাপ থাকা পর্দা ছিমছাম ঘরের সঙ্গে যেমন মানিয়ে যায়, তেমনই জমকালো আসবাবের মাঝেও ভারসাম্য তৈরি করতে পারে। ঘরে যদি আগে থেকেই বেশি নকশা বা রঙের ব্যবহার থাকে, সে ক্ষেত্রে হালকা ও অর্ধস্বচ্ছ পর্দা বেছে নিলে পুরো সাজে পরিমিতি বজায় থাকবে।

উৎসবের আগে ঘরের সাজ বদলাতে তাই পর্দা হতে পারে সহজ ও কার্যকর একটি উপায়। ঘরের আকার, আলো, দেয়ালের রং এবং আসবাবের ধরন বিবেচনা করে কাপড় ও নকশা বেছে নিলে বড় কোনো পরিবর্তন ছাড়াই অন্দরসজ্জায় আসতে পারে একেবারে নতুন আবহ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html