ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 


September 13, 2026 1:10 pm
Link Copied!


১৮তম ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রধান যাতায়াত পথগুলোর ধারের বস্তি ও নিম্ন আয়ের এলাকাগুলো বড় পর্দা ও অস্থায়ী ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ পবন খেরা। 

ক্ষমতাসীন দলের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, সরকার দারিদ্র্য দূর করার বদলে আগত বিদেশি বিশিষ্ট অতিথিদের সামনে ভারতের আর্থসামাজিক বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে পবন খেরা পোস্ট করেন, সব ‘হিজাব’ বিজেপির কাছে অগ্রহণযোগ্য নয়। মোদির ব্যর্থতাকে যা ঢেকে দেয়, সেটাই তাদের সবচেয়ে প্রিয়।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রশাসন দেশের গরিব মানুষের জীবনমান উন্নত করার প্রকৃত পদক্ষেপ নেওয়ার চেয়ে বাহ্যিক জৌলুস ও কৃত্রিম দৃশ্যপট তৈরি করে আন্তর্জাতিক মহলের সামনে ভারতের প্রকৃত চিত্র লুকিয়ে রাখতে বেশি ব্যস্ত।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই, হিন্দুস্তান টাইমস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html