ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির 

UttorbongoBD
June 12, 2026 7:50 pm
Link Copied!


চীনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

নিহত ওই শিক্ষার্থী চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়তেন।

শুক্রবার (১২ জুন) রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় অবস্থিত নিহত শিক্ষার্থীর বাসভবনে যান বিরোধীদলীয় নেতা।

এ সময় তিনি নিহতের মা-বাবা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

সাক্ষাতের সময় তিনি নিহত তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি আহত অপর বাংলাদেশি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৩১ মে রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শ নিহত হন। আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html