ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৎমায়ের গল্পে তৌসিফ


September 19, 2026 4:25 pm
Link Copied!


মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, মা-ছেলের সম্পর্কের টানাপড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগ—এমন নানা আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। নাটকের গল্পে উঠে এসেছে, মায়ের মমতা ও ভালোবাসা পাওয়ার জন্য একজন সন্তান কতটা দূর যেতে পারে, আর সেই ভালোবাসার জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে হয়—এমন কিছু বিষয়।

এ নাটকে প্রধান রিফাত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। মায়ের চরিত্রে আছেন বিজরী বরকতুল্লাহ।

গল্পে দেখা যায়, রিফাতকে ছোটবেলা থেকেই মায়ের স্নেহের অভাব তাড়িয়ে বেড়ায়। সৎমায়ের কাছ থেকে মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও ধীরে ধীরে তার মধ্যে প্রবল হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের ‘আপন’ ছেলের মতো সমাদর না পাওয়ার কষ্ট তাকে মানসিকভাবে নিঃস্ব করে দেয়।

তৌসিফ ও সাদনিমা বিনতে নোমান

একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনে বড় ধরনের ত্যাগ স্বীকার করে রিফাত। চরিত্রটির আবেগ, হতাশা ও আত্মত্যাগ পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তৌসিফ।

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘আপন পর’ পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটিতে তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।

নাটকটির আরেকটি আকর্ষণ ‘আদরে আস্তিন’ গানটি। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে ‘আপন পর’ নাটকটি প্রকাশ হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html