ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট


September 20, 2026 9:10 am
Link Copied!


দীর্ঘ অপেক্ষার পর ২০১৩-র জনপ্রিয় ছবি ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’-এর সিক্যুয়েলে আবার গেরি লেনের চরিত্রে ফিরছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ছবিটি তৈরি করবে ‘প্যারামাউন্ট পিকচার্স’। পরিচালনার দায়িত্বে থাকছেন ‘কনক্লেভ’ এবং ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর পরিচালক এডওয়ার্ড বার্গার। চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি।

শুধু অভিনয় নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ব্র্যাড। ডিডি গার্ডনার এবং জেরেমি ক্লিনারের সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন তিনি।

তবে নতুন ছবির গল্প নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের। ২০১৩-এ মুক্তি পাওয়া ‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী আধিকারিক গেরি লেনের ভূমিকায় দেখা গিয়েছিল ব্র্যাডকে। আচমকাই ছড়িয়ে পড়া এক ভয়াবহ জম্বি মহামারির উৎস খুঁজতে গোটা বিশ্ব জুড়ে ছুটেছিলেন তিনি। ম্যাক্স ব্রুকসের উপন্যাস অবলম্বনে তৈরি সেই ছবি বিশ্ব জুড়ে বিপুল অঙ্কের ব্যবসা করেছিল।

কিন্তু সিক্যুয়েলের পথটা মোটেই মসৃণ ছিল না। এক সময় ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ছবিটি তৈরির পরিকল্পনা হয়েছিল। ব্র্যাডেরও ফেরার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। চলতি বছরের এপ্রিলেই প্যারামাউন্ট নতুন করে ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’ তৈরির কথা ঘোষণা করে। তখন অবশ্য পরিচালক বা অভিনেতার নাম প্রকাশ্যে আনা হয়নি।

এ বার সেই ছবিতেই ব্র্যাডের প্রত্যাবর্তন নিশ্চিত। বার্গারের সঙ্গে এটিই তার দ্বিতীয় কাজ। এর আগে দু’জনে আসন্ন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য রাইডার্স’-এ একসঙ্গে কাজ করেছেন। ফলে জম্বি-দুনিয়ায় গেরি লেনের প্রত্যাবর্তনের পাশাপাশি ব্র্যাড-বার্গার জুটির দ্বিতীয় অধ্যায় নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html