ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের


September 20, 2026 11:25 pm
Link Copied!


সৌদি আরবে হামলা বাড়ালেও যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ না করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে সম্মত হয়েছে।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে হুথিরা এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালানো থেকে বিরত রয়েছে। গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরকালে তিনি বলেছিলেন, হুথিরা আমাদের ফোন দিয়েছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা তাদের পেছনে লাগি।

হুথিদের এমন অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন গোষ্ঠীটি সৌদি আরবের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি গত শনিবার সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করেও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ফক্স নিউজকে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার এক চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং তেহরান তাদের আচরণ পরিবর্তন না করলে বড় ধরনের ঘটনা ঘটবে। সংঘাতের পথ নিয়ে তিনি বলেন, আমার প্রশ্ন হলো, কখন এবং কীভাবে আমি পুরো দেশকে উড়িয়ে দেব? তাদের উচিত সঠিকভাবে আচরণ করা।

ট্রাম্প জানান, দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করা, অর্থনৈতিকভাবে পঙ্গু করা কিংবা চুক্তি করার মতো বিকল্প রয়েছে তার হাতে। তবে খুব নিকট ভবিষ্যতেই বড় কিছু ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালে আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তিনি হয়তো ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন। তবে ট্রাম্পের এই আলোচনার আহ্বানে তেহরান বা পেজেশকিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে রবিবার মার্কিন পররাষ্ট্র দফতর এক ভ্রমণ সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে আমেরিকানদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও স্বার্থসংশ্লিষ্ট স্থানে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html