ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং


September 21, 2026 7:00 pm
Link Copied!


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন।

বিশ্বের এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য, শুল্ক ও কৌশলগত প্রতিযোগিতার উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় অংশ নিতে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের পথ ধরে দুই পক্ষ পারস্পরিক উদ্বেগের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে আলোচনা করবে।

সফর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৮ সেপ্টেম্বর জানান, চীনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভালো দিকে এগোচ্ছে এবং শি জিনপিংয়ের হোয়াইট হাউস সফরে বেশ কিছু চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে খুব ভালো করছি। অন্যদের কথা হয়তো অতটা ভালো বলা যাবে না, তবে চীনের সঙ্গে আমরা দারুণ করছি। প্রেসিডেন্ট শি এবং আমার সম্পর্ক ভালো। আমাদের মধ্যে অনেক ধরনের চুক্তি হতে চলেছে।

তিনি আরও বলেন, আমরা ইচ্ছা করে করছি, কেবল আমাদের স্বাস্থ্যের জন্য নয়। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে।

দুই দেশের মধ্যকার শুল্ক বিরোধের কথা স্মরণ করে ট্রাম্প জানান, একসময় চীনা আমদানির ওপর মার্কিন শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তিনি বলেন, চীন আমাদের প্রচুর শুল্ক দিচ্ছে। এবং আপনাদের মনে আছে, এক পর্যায়ে আমি এটি ১৪৫ শতাংশে উন্নীত করেছিলাম, তবে তা অতিরিক্ত ছিল। এটি তাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছিল এবং আমি তা করতে চাইনি।

উল্লেখ্য, দশকেরও বেশি সময় পর এটি ওয়াশিংটনে শি জিনপিংয়ের প্রথম সফর হতে চলেছে। এর আগে গত মে মাসে ট্রাম্প বেইজিং সফর করেছিলেন। এবারের বৈঠকে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তাইওয়ান ইস্যু গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html