ঢাকাTuesday , 22 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট


September 22, 2026 12:15 am
Link Copied!


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) ১০ম থেকে ২০তম গ্রেডে ৩০১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতের বিভিন্ন পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬।

৩৪ পদে ৩০১ জন নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪টি পদে মোট ৩০১ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম-হিসাবরক্ষকসহ বিভিন্ন পদ রয়েছে।

যেসব পদে নিয়োগ

গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর ও ফোরম্যান পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। বৈজ্ঞানিক সহকারী পদে ৭৮ জন, কম্পিউটার অপারেটর পদে চারজন, কম্পাউন্ডার (ফার্মাসিস্ট) ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২২ জন, অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক পদে আটজন, অফিস সহকারী পদে দুজন, স্টোরকিপার-কাম-অফিস সহকারী পদে চারজন এবং ভান্ডার রক্ষক পদে ছয়জন নেওয়া হবে। এছাড়া পরিসংখ্যান সহকারী পদে দুজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, মেকানিক পদে তিনজন, বুলডোজার ড্রাইভার পদে একজন এবং গাড়িচালক পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে।

ট্রাক্টর ড্রাইভার পদে পাঁচজন, টিলার ড্রাইভার পদে সাতজন, পাওয়ার টিলার ড্রাইভার পদে দুজন, উ: পাম্প অপারেটর পদে দুজন, পেইন্টার, ম্যাশন ও প্লাম্বার পদে একজন করে এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ২৬ জন নিয়োগ দেওয়া হবে।

প্রিপেয়ারার পদে ১১ জন, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সহকারী বাবুর্চি ও হ্যামারম্যান পদে একজন করে, রুম অ্যাটেনডেন্ট পদে দুজন, ট্রাক্টর মেট পদে চারজন, অফিস সহায়ক পদে ৪৬ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২৮ জন নিয়োগ দেওয়া হবে।

গ্রেড ও বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। ১১তম গ্রেডের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা এবং ১৩তম গ্রেডের ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

১৫তম গ্রেডে বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৭তম গ্রেডের বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। ১৮তম গ্রেডে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, ১৯তম গ্রেডে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা এবং ২০তম গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করা যাবে bari.teletalk.com.bd ওয়েবসাইটে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা। ২২ থেকে ৩৪ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

আগের আবেদনকারীদের জন্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html