বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের আলোচিত রাজনৈতিক নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর শনিবার বিকেল ৩টায় বনপাড়া বাজারে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
উপস্থিত থাকবেন :
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-(২) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আব্দুল আজিজ এমপি নাটোর-(৪) প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
মহুয়া নূর কচি (শহীদ সানাউল্লাহ বাবুর সহধর্মিণী ) সাবেক সদস্য নাটোর জেলা বিএনপি।
এছাড়াও বড়াইগ্রাম, নাটোর সহ স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত থাকবেন।
২০১০ সালের ৮ অক্টোবর শহীদ সানাউল্লাহ নূর বাবু দলীয় কার্যকম পালনের সময় আওয়ামী সন্ত্রাসীদের হাতে রাজপথে নিহত হন।
তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বড়াইগ্রাম উপজেলা সহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মরণসভায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
