ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন


October 20, 2026 5:05 pm
Link Copied!


বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে গুলি চালানোর ঘটনায় বলিউড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ মুম্বাইয়ের একটি ফুটবল ক্লাব থেকে বেরিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ৩ ও ২৫ ধারায় মামলা দায়ের করেছে।

তবে হামলার ঘটনায় চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা ও পরিচালক কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনপরিচিত ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিনেতা বিদ্যুৎ জামওয়াল মুম্বাই পুলিশকে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে আবেদন জানিয়েছেন। অন্যদিকে, চলচ্চিত্র পরিচালক রাহুল ঢোলাকিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, অপরাধীরা যখন বলিউডকে হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে রাস্তায় গুলি চালাচ্ছে, তখন এর দায় কে নেবে?

সোমবার (১৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে টাইগার শ্রফকে ঘিরে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিদ্যুৎ জামওয়াল।

টাইগারকে নিজের পরিচিত ‘সবচেয়ে নির্ভীক মানুষ’ বলে উল্লেখ করে তিনি তার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন জানান।

গুলি চালানোর ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। অপরাধীরা কেন সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে এবং নিরীহদের নিশানা করছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) তিনি লেখেন, ‘যারা নিরীহ, তাদের জেলে পাঠানো হয়, আর অপরাধীরা রাস্তায় নিরপরাধ মানুষকে লক্ষ্য করে গুলি চালায়! জেলে থাকা এক গ্যাংস্টার প্রকাশ্যে বলিউডকে হুমকি দিচ্ছে এবং যখন খুশি গুলি চালাচ্ছে—আর আমরা শুধু ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়তে দিচ্ছি! এর জবাবদিহি কে করবে?’

অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণও এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, মহারাষ্ট্র পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গভীর উদ্বেগের এবং তদন্তসাপেক্ষ। মহারাষ্ট্র পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তদন্ত হবে এবং যারা দোষী প্রমাণিত হবেন, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

প্রবীণ অভিনেতা রাকেশ বেদি জানিয়েছেন, এই গুলি চালানোর ঘটনা গোটা চলচ্চিত্র জগতকে হতবাক করেছে। তার মতে, টাইগার বা তার বাবা জ্যাকি শ্রফ—কেউই এমন কোনও বিতর্কে জড়াননি, যা এই হামলার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।

টাইমস নাউ-কে তিনি বলেন, ‘জ্যাকি আমার বহুদিনের বন্ধু। আমরা একসঙ্গে কাজও করেছি। ও খুব সহজ-সরল, হাসিখুশি এবং বিতর্ক থেকে দূরে থাকা একজন মানুষ। ওর ছেলেও তেমনই। তাই চলচ্চিত্র জগতের কাছে এই ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। ওই ব্যক্তি এমন কোনও ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। বিষয়টিকে আর পাঁচটা হুমকির ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না।’

অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ঘটনাটিকে ‘বিস্ময়কর ও উদ্বেগজনক’ বলে বর্ণনা করেন।

তার মতে, টাইগার বড়সড় আঘাত ছাড়া বেঁচে গিয়েছেন, যা তাঁ সৌভাগ্য। তবে অভিনেতার গাড়ির চালক আহত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বর্মাও এক্স এ এই ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

তিনি লেখেন, ‘টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছে, তা আগে কখনও দেখা যায়নি। এত দিন তোলাবাজি, সুপারি দিয়ে খুন বা বিভিন্ন বিবাদের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো। কিন্তু এই প্রথম যেন অহংকার ও আত্মগরিমার কারণে কাউকে খুন করার চেষ্টা করা হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html