ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা


October 20, 2026 6:25 pm
Link Copied!


অস্ট্রেলীয় মডেল ও সাঁতারের পোশাকের ডিজাইনার সাহারা রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।  পপ তারকা জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত সাহারা গিলিয়ান-বারে সিনড্রোমে ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

মৃত্যুর প্রায় তিন বছর আগে, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল সাহারাকে। সে সময় লস অ্যাঞ্জেলেসে একটি ফ্যাশন শোতে তৎকালীন প্রেমিক ও সংগীতশিল্পী মড সানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি।

টিএমজেডের এক প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৮ অক্টোবর) মারা যান সাহারা রে। তার পরিবার সংবাদমাধ্যমটিকে জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা হয়নি।

মৃত্যুর কয়েক মাস আগে একটি কন্যাসন্তানের মা হয়েছিলেন সাহারা। ইনস্টাগ্রামে তার সর্বশেষ পোস্টে মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে মেয়েকে নিজের ‘পুরো হৃদয়’ বলে উল্লেখ করেছিলেন এই মডেল।

২০২৪ সালে গিলিয়ান-বারে সিনড্রোমে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন সাহারা রে। এটি একটি বিরল স্নায়বিক রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার পর এই রোগে আক্রান্ত হয়ে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন সাহারা। পাশাপাশি তিনি ‘সাহারা রে সুইম’ নামে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড চালু করেন।

২০১৬ সালে হাওয়াই ভ্রমণের সময় জাস্টিন বিবারের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পর ব্যাপক পরিচিতি পান সাহারা। অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল।

সাহারা ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সার্ফার টনি রের মেয়ে। শৈশবের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে কাটিয়েছেন তিনি।

মাত্র ৩৪ বছর বয়সে তার মৃত্যুতে মডেল, ডিজাইনার ও মা হিসেবে তার জীবন নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে সামনে এসেছে তার অসুস্থতা ও দীর্ঘদিনের শারীরিক সংগ্রামের কথা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html