ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা

UttorbongoBD
October 20, 2026 7:20 pm
Link Copied!


দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসীর একটি বড় অংশ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদ্‌যাপন এবং ছুটির সময় নিজ নিজ এলাকায় কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে কমতে শুরু করেছে যানবাহনের চাপ।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে পূজার ছুটি। ছুটির প্রথম দিনেই রাজধানীর সড়ক ও গণপরিবহনে এর প্রভাব দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে করে অনেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে অনেকে রাজধানী ছেড়ে নিজ এলাকায় কিংবা পর্যটনকেন্দ্রে গেছেন। ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বিভিন্ন মার্কেট ও বিনোদনকেন্দ্রের সামনে মানুষের ভিড় দেখা গেছে।

যাত্রী কমে আসায় সড়কে গণপরিবহনের উপস্থিতিও তুলনামূলক কম। বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকছে সরকারি অফিস।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html