ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ

UttorbongoBD
October 20, 2026 10:05 pm
Link Copied!


ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় ববি হাজ্জাজ বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এলাকার যেকোনও সমস্যা সরাসরি জানানোর জন্য মন্দির কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কাজ করছে। গ্যাস সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html