বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম।
তিনি জানান, দিনব্যাপী আমাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন এবং ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
তিনি জানান, যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।