ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার


October 28, 2026 7:40 pm
Link Copied!


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২০০৬ সালে লগি-বৈঠার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথ হারিয়েছিল, যাত্রা শুরু হয়েছিল ফ্যাসিবাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দলের নাম হতে পারে না। এটি সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের ক্লাব। বর্তমান সরকারকেও এই ক্লাব থেকে শিক্ষা নিতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরোয়ার বলেন, বিএনপি গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং সংসদীয় ফ্যাসিবাদ শুরু করেছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণ একটি মানবিক বাংলাদেশ গড়তে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছিল।কিন্তু তারা জনগণের সঙ্গে গাদ্দারী করে পুরোনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে।

বিশেষে অতিথির বক্তব্যে শিবিরের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, ২৮ অক্টোবর থেকে বিএনপি ও আওয়ামী লীগ এক হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র শুরু করেছিল। এ ছাড়া, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ভারতের সহযোগিতারও অভিযোগ আনেন।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html