ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী


October 29, 2026 1:00 pm
Link Copied!


ঢালিউডের অন্যতম জুটি রাজ্জাক-কবরী। এ জুটিকে নিয়ে নির্মিত হয়েছে অনেক দর্শকনন্দিত সিনেমা। কেউ কেউ এ জুটিকে উত্তম-সুচিত্রার সঙ্গেও তুলনা করতেন। পরবর্তীতে তাদের জুটি ভেঙে যায়। এরপর রাজ্জাক সে সময় শাবানার সঙ্গে জুটি বাঁধেন। আলমগীর ও ফারুককে বেছে নেন কবরী।

মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে কবরী জানান, রাজ্জাক শাবানার জুটিতে তিনি কষ্ট পেয়েছেন।

কেন কবরী কষ্ট পেলেন সেটিও স্পষ্ট করলেন তিনি। তার ভাষ্য, ‘রাজ্জাক-শাবানার জুটি যদি স্বাভাবিক ভাবে হতো তাহলে আমি কিছু মনে করতাম না। কিন্তু তাদের জুটিতে একটা পলিটিক্স ছিল। এটি আমাকে কষ্ট দিয়েছে।’

রাজ্জাকের সঙ্গে শাবানা যে সিনেমাগুলো করেছেন সেগুলোতে শাবানার থেকে কবরী আরও বেশি ভালো করতেন বলেও মন্তব্য করেন।

সাক্ষাৎকারে কবরী জানান, রাজ্জাকের সঙ্গে জুটি ভাঙ্গার পর একই সময়ে আলমগীরের সঙ্গে ‘লাভ ইন সিমলা’ ও ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ সিনেমাটি উপহার দেন।

শাবানা অভিনেত্রী হিসেবে কেমন? শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানের সে সাক্ষাৎকারে কবরী বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করেছি। কাজ করার সময় দেখেছি এবং পরিচালকদের কাছ থেকে শুনেছি নিজের খাঁচা থেকে বের হতে শাবানার কষ্ট হতো।’

শাবানাকে সর্বশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে। গত দুই যুগের বেশি সময় তিনি সিনেমাতে নেই। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বাস করছেন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল মারা যান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html